বুধবার, ১৫ জুলাই ২০২৬

চিকিৎসককে কাঠগড়ায় তুলে কোটি টাকা পেলেন তরুণী

বিদেশ ডেস্ক:

কেন তাঁকে ভূমিষ্ঠ করা হল? কেনই বা তাঁর মাকে প্রসবের অনুমতি দেওয়া হয়েছিল? এই অভিযোগ তুলে মায়ের চিকিৎসকের বিরুদ্ধে কোটি টাকার মামলা করলেন এক তরুণী। সেই মামলায় জিতেও গেলেন তিনি। এমন ঘটনা হয়তো কস্মিনকালেও কেউ শোনেননি। এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে।

এভি টোম্বিস। ব্রিটেনের বছর কুড়ির এই তরুণীই তাঁর মায়ের চিকিৎসকের বিরুদ্ধে এমন মামলা করেছেন। কিন্তু কেন?

দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, শারীরিক দুর্বলতা নিয়ে জন্ম হয়েছে এভির। জন্ম থেকেই স্পাইনা বিফিডা নামে রোগে আক্রান্ত এই তরুণী। মেরুদণ্ডের এই অসুখের জন্য কখনও কখনও ২৪ ঘণ্টাই টিউবের সাহায্যে চলতে হয় এভিকে। আর এই ব্যাধির জন্যই চিকিৎসক ফিলিপ মিচেলকে আদালতে টেনে নিয়ে যান এভি।

এভির অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর মাকে সঠিক পরামর্শ দেননি চিকিৎসক। যদি তিনি মাকে বলতেন তাঁর সন্তান স্পাইনা বিফিডা-য় আক্রান্ত হতে পারে, আর সেই ঝুঁকি কমাতে ফলিক অ্যাসিডযুক্ত খাবার এবং ওষুধ খাওয়া প্রয়োজন, তা হলে হয়তো তাঁর এই অবস্থা হত না। বা তাঁকে জন্ম দিতে চাইতেন না তাঁর মা।

এটি একটি নজিরবিহীন মামলা বলে উল্লেখ করেছে লন্ডন হাই কোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, যদি সঠিক সময়ে এভি-র মাকে এ বিষয়ে অবহিত করা হত, তা হলে তিনি সন্তানধারণের বিষয়ে দেরি করতে পারতেন। শুধু তাই নয়, সুস্থ সন্তানের জন্ম দিতে পারতেন। এভি-র মা-ও একই অভিযোগ তুলেছেন চিকিৎসকের বিরুদ্ধে।

এভি-র যুক্তিকে সমর্থন করেই শেষমেশ চিকিৎসককে বিপুল অঙ্কের জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...