বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শেষ মুহুর্তের গোলে সেভিয়াকে হারিয়েছে রিয়াল

নিজস্ব প্রতিবেদক :

ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহুর্তের দুর্দান্ত এক গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও পাওয়া এই জয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। দলটির হয়ে অন্য গোলটি করেছেন করিম বেনজেমা।

সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার মার্কোস আকুনার কর্নারে হেডে গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার রাফা। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো সেভিয়া। তবে মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের জোরালো শট ক্রসবারে লাগে।

এর পরপরই সমতায় ফেরে রিয়াল। গোলরক্ষক বোনোর ভুলে বল জালে জড়ান করিম বেনজেমা। চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এই ফরাসি স্ট্রাইকার। ১৩ ম্যাচে গোল করেছেন ১১ টি। ক্লাব ফুটবলে গোল করায় ছাড়িয়ে গেছেন স্বদেশী থিয়েরি হেনরিকে।

১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে খেলার গতিটা কিছুটা মন্থর হয়ে যায়। স্কোরবোর্ডে পরিবর্তন না আসায় ধরেই নেওয়া হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করতে যাচ্ছে দুই দল। তবে ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে চোখে লেগে থাকার মতো এক গোল করেন ভিনিসিয়ুস।

এডার মিলিতাওয়ের কাছ থেকে বল পেয়ে সেভিয়া ডিফেন্ডারদের বোকা বানান এই ব্রাজিলিয়ান উইংগার। এরপর ডি বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের নেওয়া বুলেটগতির শট ফেরাতে সক্ষম হননি সেভিয়া গোলরক্ষক। ১৪ ম্যাচে এটা তার নবম গোল।

এই জয়ে এককভাবে শীর্ষে রিয়াল। ১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৩৩। দুইয়ে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ সমান সংখ্যক ম্যাচ খেলে পিছিয়ে আছে চার পয়েন্ট ব্যবধানে। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান টেবিলের ছয় নম্বরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায়...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার...

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

আরও পড়ুন

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার। আর এই শহরের অ্যারোহেড স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দর স্টেডিয়াম। স্টেডিয়াম সংলগ্ন পার্কে একদিন আগে থেকে...