বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম গুলো জানায়, রোগাক্রান্ত হয়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা বৃদ্ধা শ্রাবণী মুহুরির মৃত্যু হয়। তার মরদেহ সৎকার করতেই পরিবার ও প্রতিবেশীরা মিলিয়ে প্রায় ৪০ জন একটি ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। রাত ২টার দিকে নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শ্মশানযাত্রীদের বহনকারী ট্রাকটি। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়ির চালকসহ এখন পর্যন্ত ১৭ জন নিহতের কথা জানানো হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে। নিহত ওই শিশুর বয়স ৬ বছর।

ভয়াবহ এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত শ্রাবণী মুহুরির মৃতদেহ-সহ সকলকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। কিছু সময় পরে আরও চার জনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায়...

আরও পড়ুন

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

সুইসদের উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

নাহ ! সুইজারল্যান্ডও থামাতে পারলণা আর্জেন্টিনার জয়রথ। একে একে সব বাধা অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিল বিশ্বকাপের সেমিফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা...