সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালামিয়া বাজারের সিলভার প্যালেসে অনুষ্টিত উক্ত বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-৯ আসনের সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান।

প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে এবং প্রত্যাশী’র পরিচালক নাছিম হায়দার শাহীন-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশী সভাপতি মনোয়ারা সিদ্দিকা এবং এই খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন সহকারি পরিচালক (মাইক্রোফিন্যান্স), মো: মাজিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (মাইক্রোফিন্যান্স) হোসেন আহমেদ, জামালুদ্দীন বাহার সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি ও সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান বলেন- আমি দেখে এসেছি যে প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে। যে কোন দুর্যোগের সময়ে কিংবা সংকটে প্রত্যাশী সবার আগে এগিয়ে আসে। দেশের সাম্প্রতিক দূর্যোগময় মুহুর্তে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা এটা প্রত্যাশীর সব সময় থাকে। আমি প্রত্যাশীকে ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য।
তিনি প্রত্যাশী কার্যক্রমের ভূঁয়শী প্রশংসা করে আগামীতেও প্রত্যাশী’র এ উদ্যোগে অব্যাহত রাখার আহবান জানান।

প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন- দেশের যেকোন দূর্যোগে প্রত্যাশী আর্তমানবতার সেবায় অতীতের মতো আগামীতেও সর্বদা কাজ করে যাবে। তিনি উপস্থিত সকলের কাছে সংক্ষেপে প্রত্যাশীর ৪৩ বছরের কর্মযজ্ঞ তুলে ধরেন। এ সময় উপস্থিত ১৫০০ ক্ষতিগ্রস্থ মানুষকে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, মুড়ি, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...