রবিবার, ১৯ জুলাই ২০২৬

খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিএনপি যদি চায়, বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে, তাঁর (খালেদা জিয়া) আসলে কী হয়েছে, সেটি পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে।

কিন্তু সেগুলোর তোয়াক্কা না করে, শুধু বিদেশে নিয়ে যাওয়ার যে ধোঁয়া তুলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

কক্সবাজার বিমানবন্দরে আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য যে সহমর্মিতা প্রদর্শন করেছেন, যে মহানুভবতা দেখিয়েছেন, সেটি তুলনাহীন-বিরল। খালেদা জিয়া একজন শাস্তিপ্রাপ্ত আসামি।

তিনি জামিন পাননি, তাঁর সাজা মওকুফ হয়নি কোনোভাবেই। এরপরও প্রধানমন্ত্রী আইন প্রদত্ত প্রশাসনিক ক্ষমতাবলে তাঁকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন, আত্মীয়-পরিবার-পরিজনের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন।

কিন্তু, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ভাষায় কথা বলেছেন, আমাদের মনে হচ্ছে, খালেদা জিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে মহানুভবতা প্রদর্শন করেছেন, সেটি তাঁরা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।

এখন আমাদের ভাবতে হবে, প্রধানমন্ত্রী যে প্রশাসনিক আদেশে আইনি ক্ষমতাবলে তাঁকে কারাগারের বাইরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেটি পুনর্বিবেচনা করা হবে কি না, তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো প্রয়োজন কি না।’

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া একজন প্রতিহিংসাপরায়ণ মানুষ। প্রতিহিংসাপরায়ণ হয়েই তিনি তাঁর জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন। প্রতিহিংসাপরায়ণতার কারণেই তাঁর সরকারের সময় তাঁর পুত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়।

প্রতিহিংসা পরায়ণতার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাঁর (খালেদা জিয়া) বাড়ির সামনে গিয়ে তাঁর পুত্রের মৃত্যুর পর অনেকক্ষণ দরজা পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন, তিনি সৌজন্যতাবশত খোলেননি।

এমন একজন প্রতিহিংসাপরায়ণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সহানুভূতি দেখিয়েছেন, যে সহমর্মিতা দেখিয়েছেন, এটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। তাই এখন আমাদের ভাবতে হবে, তাঁকে আবার কারাগারে পাঠানো হবে কি না।’

এ ছাড়া বাসে হাফ ভাড়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি নিজে যখন শিক্ষার্থী ছিলাম, বাসে হাফ ভাড়া দিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, হাফ ভাড়া দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে যেতাম। একটি বাসে ৪০ থেকে ৫০ জন যাত্রী থাকে, সেখানে হয়তো দুই-তিন জন শিক্ষার্থী থাকে।

হয়তো স্কুল ছুটির সময়, কলেজ ছুটির সময় একটু বেশি থাকতে পারে। সাধারণত দুই-তিন জনের বেশি শিক্ষার্থী যাত্রী থাকে না। সুতরাং, আমি মনে করি, পরিবহণ মালিকেরা এবং পরিবহণ কোম্পানিগুলো এটি বিবেচনা করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার...

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বৃদ্ধের নাম...