রবিবার, ১৯ জুলাই ২০২৬

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব সুত্র জানায়, নিহত দু’জনই ডাকাত ও মাদক কারবারি।

নিহতরা হলেন- ডাকাত সরদার ও মাদক ব্যবসায়ী কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙুল কাটা শফিক। তাৎক্ষণিকভাবে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব।

আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার...

আরও পড়ুন

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বৃদ্ধের নাম...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...