সোমবার, ২০ জুলাই ২০২৬

এবার দেশের নামেও ভুল বানান বিসিবির!

নিজস্ব প্রতিবেদক: মাঠে তো ভুল হচ্ছেই, বাইরেও একের পর এক গোলমাল পাকাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের টিকিটের গায়ে সকাল ১০টার বদলে লেখা ছিল রাত ১০টা। এবার একেবারে বাংলাদেশ বানানেই ভুল করে বসেছে তারা!

চট্টগ্রাম টেস্টের জন্য বিসিবির দেওয়া খেলোয়াড় তালিকায় পাওয়া গেছে এই ভুল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ।

এই ম্যাচের জন্য দেওয়া খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল ছিল। ওই তালিকায় স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল খানের। ‍

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসের পর যে ক্রিকেটার লিস্ট সংবাদমাধ্যমকে সরবরাহ করেছে বিসিবি, সেখানে বাংলাদেশ (BANGLADESH) বানানে ‘এন’ এর পরিবর্তে ‘এম’ ব্যবহার করেছে। হয়ে গেছে ‘BAMGLADESH’।

এই বিষয়ে বিসিবির বক্তব্য জানতে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি। যে ক্রিকেটারের তালিকা সরবরাহ করেছে বিসিবি, সেটি শুধু দেশেই সীমাবদ্ধ নেই। একই তালিকা গেছে পাকিস্তানের সংবাদমাধ্যমেও।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম টেস্টের টিকিট বিক্রি শুরু হয়। যেখানে ম্যাচের সময়ের জায়গায় ১০ এএম এর পরিবর্তে লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিৃকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা। এএম আর পিএমে তালগোল পাকিয়ে টিকিটে এমন ভুল করে বিসিবি।

ভুল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নিজেদের ফেসবুজ পেজে সাকিব আল হাসানের শরীরে শহীদুল ইসলামের মাথা বসানো নিয়ে অনেক কথা হয়েছে। বিসিবির একের পর এক ভুল দেশের পাশাপাশি দেশের বাইরেও সমালোচিত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। সেই দায়বদ্ধতা থেকেই রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত...

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০ কেজি মালিকবিহীন ইউরিয়া সার জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...