শনিবার, ২ মে ২০২৬

করোনা সংক্রমণ রোধে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণ রোধে ঢাকার সঙ্গে চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে লকডাউন ঘোষণা করা হয়নি, এমন জেলাগুলোতে রেলে যাত্রী পরিবহন করা যাবে।

বুধবার ভোর থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে কোন ট্রেন চলাচল করবেনা বলে রেলওয়ের পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে। ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম-ঢাকাসহ সাত জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঢাকার সাথে চট্টগ্রামের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। তার একদিন পর বন্ধ হতে যাচ্ছে ঢাকা-চট্টগ্রামের সকল ট্রেন যোগাযোগ।

চট্টগ্রামের সাথে সরাসরি চার আন্তজেলায় ট্রেন যোগাযোগ রয়েছে। এগুলো হলো চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাশীষ দাশ গুপ্ত জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওযায় ২৩ জুন বুধবার থেকে ঢাকার সাথে চট্টগ্রামের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হতে যাচ্ছে।

আমরা এখনো লিখিত কোন অর্ডার না পেলে মৌখিক ভাবে আর্ডর পেয়েছি ঢাকার ট্রেন বন্ধ রাখার ব্যাপারে। তবে চট্টগ্রাম থেকে আগের মতো যথারীতি চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, আমাদের কাছে ২৩ জুনের টিকিটের জন্য অনেক যাত্রী এসেছেন। আমরা টিকিট দিইনি। কারণ ২৩ জুন বুধবার থেকে চট্টগ্রাম-ঢাকা রুটে কোন ট্রেন চলবেনা।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকা রুটে ১০ জোড়া (আসা-যাওয়ায় ২০টি) আন্তঃনগর ট্রেন চলাচল করে। সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, মহানগর প্রভাতী, তূর্ণা নিশীতা, সোনার বাংলা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস।

তবে ঢাকা থেকে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও চট্টগ্রাম থেকে রাত ১১টায় তূর্ণ নিশীতা ছেড়ে যাবে বলে জানান ম্যানেজার রতন কুমার চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

আরও পড়ুন

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...