বুধবার, ১৭ জুন ২০২৬

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে উঠেছিল শিক্ষার একটি প্রদীপ। কিন্তু হঠাৎ আসা কালবৈশাখীর তাণ্ডবে সেই আলো এখন নিভে যাওয়ার উপক্রম।

পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া শিশু-কিশোরদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সুযোগ করে দিতে স্থানীয় শিক্ষিত তরুণদের উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় ২০২৫ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয় ‘দারুন নাজাত মডেল দাখিল মাদরাসা’। অল্প সময়েই প্রতিষ্ঠানটি হয়ে ওঠে এলাকার মানুষের আশা-ভরসার কেন্দ্র। বর্তমানে মাদরাসাটিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৯০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পাঠদান করছেন আটজন শিক্ষক। শিক্ষার্থীদের মাসিক ফি, স্থানীয়দের ক্ষুদ্র অনুদান ও স্বেচ্ছাশ্রমে চরম অভাবের মধ্যেও দুই বছর ধরে কোনো রকমে চলছিল প্রতিষ্ঠানটি।কিন্তু সম্প্রতি ভয়াবহ কালবৈশাখীর ঝড়ে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় পুরো মাদরাসা।

মঙ্গলবার (১২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের চাল উড়ে গেছে অনেক দূরে। বাঁশ, কাঠ ও টিনের তৈরি অস্থায়ী শ্রেণিকক্ষগুলো মাটির সঙ্গে মিশে গেছে। ভেঙে পড়েছে খুঁটি ও বেড়া। কোথাও ছিন্নভিন্ন টিন, কোথাও কাদার মধ্যে পড়ে আছে বই-খাতা ও বেঞ্চ। কয়েকটি কক্ষ আংশিক টিকে থাকলেও সামান্য বৃষ্টি হলেই সেখানেও পানি ঢুকে পড়ছে। ফলে বর্তমানে পুরো শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে শিক্ষার্থী ও শিক্ষকদের।

মাদরাসা সূত্র জানায়, দুর্যোগের পর স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংস্থাকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহযোগিতা মেলেনি। দ্রুত সহায়তা না এলে প্রতিষ্ঠানটির অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা বলছেন, দুর্গম এ পাহাড়ি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুবই কম। বিশেষ করে দ্বীনি শিক্ষার সুযোগ ছিল না বললেই চলে। এমন বাস্তবতায় দারুন নাজাত মডেল দাখিল মাদরাসাটি এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ করেছিল। কিন্তু ঝড় সেই স্বপ্নকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

এদিকে শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। অনেকে ঝুঁকি নিয়েও ভাঙা কক্ষে বসে পড়াশোনা করার চেষ্টা করছে। এতে অভিভাবকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

এ অবহেলিত পাহাড়ি গ্রামের একমাত্র নবপ্রতিষ্ঠিত দাখিল মাদরাসাটির অবকাঠামো পুনর্নির্মাণ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

মাদরাসার শিক্ষার্থী মো. শেফায়েত হোসাইন সাফওয়ান, ফাতেমা বেগম, নুরুল ইসলাম শুয়াইব, মো. ইসমাইল, আবু বক্কর, জান্নাতুল বকেয়া, মুসলিমা আক্তার, নুসরাত জাহান, সামিহা সুলতানা ও রিনা আক্তার বলেন, “ঝড়ে আমাদের ক্লাসরুম ভেঙে গেছে। বই-খাতা নষ্ট হয়েছে। এখন ঠিকমতো ক্লাস করতে পারছি না। বৃষ্টি হলেই পুরো মাদরাসায় পানি ঢুকে যায়। আমরা আবার আগের মতো সুন্দর পরিবেশে পড়াশোনা করতে চাই।”

অভিভাবক মো. হোছাইন লালু, মো. জুহার, নুরুল আমিন, জাকের হোসেন, রশিদ আহমদ, মো. ইয়াকুব, মো. জকির ও মো. শুক্কুর বলেন, “আমাদের এই পাহাড়ি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুবই কম। সন্তানদের মানুষ করতে কষ্ট করে এই মাদরাসা গড়ে তুলেছিলাম। কিন্তু এক ঝড়ে সব শেষ হয়ে গেছে। এখন সরকারি সহযোগিতা ছাড়া প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা সম্ভব নয়।”

মাওলানা মাহবুবুর রহমান, মাস্টার নুরুল আমিন, মাস্টার মো. রাশেদুল ইসলাম ও মাওলানা আনচার উল্লাহ বলেন,“চরম প্রতিকূলতার মধ্যেও আমরা শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু কালবৈশাখীর তাণ্ডবে পুরো অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। এখন শিক্ষার্থীদের বসানোর মতো নিরাপদ কক্ষও নেই। দ্রুত সহায়তা না পেলে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।”

প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, “এই মাদরাসাটি ছিল দুর্গম তুলাতলী এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন। এলাকার শিক্ষিত তরুণ ও সাধারণ মানুষের সহযোগিতায় আমরা প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি। কিন্তু ভয়াবহ ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেছে। আমরা বিভিন্ন দপ্তরে সহযোগিতার আবেদন করেছি। সরকারের জরুরি সহায়তা না পেলে এতগুলো শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে পড়ে যাবে।”

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...