বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

আকতার মিয়া মহেশখালী, কক্সবাজার

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো নতুন করে উৎপাদনের উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন তারা।

মাঠে বিছানো হচ্ছে কালো ত্রিপল, প্রবেশ করানো হচ্ছে লবণাক্ত পানি। চাষিদের আশা, অনুকূল আবহাওয়া থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে লবণ উৎপাদন।

গত এক সপ্তাহের ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে উপকূলের বিস্তীর্ণ লবণ মাঠ কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়। এতে প্রায় ৬৮ হাজার একর জমির লবণক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। তবে বৃষ্টি থেমে তীব্র রোদ দেখা দেওয়ায় নতুন উদ্যমে মাঠে ফিরেছেন চাষিরা।

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার লবণচাষি জাহাঙ্গীর ও আব্দুল্লাহ সাড়ে তিন একর জমিতে লবণ উৎপাদন করেন। বৈরী আবহাওয়ায় তাদের প্রায় ৫০০ মণ লবণ নষ্ট হয়েছে। বড় ধরনের ক্ষতির মুখেও তারা আবার মাঠ প্রস্তুতের কাজে নেমেছেন।

জাহাঙ্গীর বলেন, “বৃষ্টিতে প্রায় ৫০০ মণ লবণ নষ্ট হয়েছে। এখন আবহাওয়া ভালো হওয়ায় মাঠে ত্রিপল বিছানোর কাজ শেষ করে লবণাক্ত পানি প্রবেশ করানো হচ্ছে। দ্রুতই আবার লবণ উৎপাদন শুরু হবে।”
তার ভাই আব্দুল্লাহ বলেন, “তীব্র রোদের কারণে মাঠ দ্রুত শুকিয়ে যাচ্ছে। আশা করছি দুই-তিন দিনের মধ্যেই আবার লবণ উঠতে শুরু করবে।”

চাষিরা বলছেন, এখন লবণ উৎপাদনের সবচেয়ে উপযুক্ত সময়। তাই ক্ষতিগ্রস্ত মাঠে নতুন করে বেড তৈরি, ত্রিপল বিছানো ও লবণাক্ত পানি প্রবেশ করানোর কাজ চলছে জোরেশোরে। টানা কয়েক দিনের রোদ পেলেই মাঠে ঝকঝকে সাদা লবণ উৎপাদন সম্ভব হবে বলে আশা তাদের।

তবে উৎপাদন ফিরলেও স্বস্তিতে নেই চাষিরা। তাদের অভিযোগ, বাজারে প্যাকেটজাত লবণ প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও মাঠপর্যায়ে তারা পাচ্ছেন মাত্র ৪ থেকে ৫ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে কেজিপ্রতি ১০ থেকে ১১ টাকা।

শাপলাপুরের লবণচাষি গিয়াস উদ্দিন বলেন, “নিত্যপণ্যের সবকিছুর দাম বাড়লেও বাড়েনি লবণের দাম। বাজারে বেশি দামে লবণ বিক্রি হলেও চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছে না। এতে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে।”

মাতারবাড়ির লবণচাষি নবী হোসেন বলেন, “উৎপাদন খরচ বাড়ছে, কিন্তু লবণের দাম কমে গেছে। লোকসান সামলে কীভাবে চলব, সেটাই এখন বড় চিন্তা।”

আরেক চাষি সৈয়দ আলম বলেন, “উৎপাদন খরচই উঠছে না। শ্রমিকের মজুরি দিতেও ধারদেনা করতে হচ্ছে। সরকার যেন মাঠপর্যায়ে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করে।”

একই দাবি জানিয়েছেন চাষি হাকিম আলীও। তিনি বলেন, “বিপুল খরচে মাঠ প্রস্তুত করে লবণ উৎপাদন করতে হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় জমির ভাড়া ও উৎপাদন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।”

এদিকে, লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া বলেন, “লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করছি। নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। চাষিদের কীভাবে আরও সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

চলতি মৌসুমে ২৭ লাখ ১৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে গত সাড়ে পাঁচ মাসে উৎপাদন হয়েছে ১৭ লাখ ৫৯ হাজার মেট্রিক টন। আগামী ১৫ মে মৌসুম শেষ হওয়ার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে থাকলে পুরো মে মাসজুড়েই মাঠে থাকবেন লবণচাষিরা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...