সোমবার, ২৯ জুন ২০২৬

কর্ণফুলীতে মাংসের দোকানে ম‌্যা‌জি‌স্ট্রেটের হানা: জরিমানা ৭০ হাজার

চট্টগ্রাম কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও আবাসিকের ভিতর নোংরা পরিবেশে চামড়া প্রক্রিয়াজাত করার আলী আব্বাস নামে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা।

জানা যায় আলী আব্বাস নামে এক ব্যবসায়ি ঢাকা থেকে অনুমোদিত ইনপোর্টার ও সরবরাহকারী থেকে প্যাকেটজাত হিমায়িত মাংস এনে কর্ণফুলীর বিভিন্ন বাজারের হোটেল রেষ্টুরেন্ট ও স্থানীয় কসাই’র কাছে বিক্রি করছেন।

হিমায়িত ও প্যাকেটজাত মাংসগুলো বিক্রির জন্য কোয়ারান্টাইন সনদও নেই। এছাড়া হিমায়িত মাংস ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত ফ্রিজিং চেইনে রাখার বিধান থাকলেও তা অমান্য করে নন-ফ্রিজিং গাড়িতে মাংসগুলো ঢাকা থেকে আনা হচ্ছে। ফলে এসব মাংসের গুণগতমান নষ্ট হয়ে যায়। যা জনস্বাস্থ্যের পক্ষে ব্যাপক ক্ষতিকর।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালালে মেয়াদউত্তীর্ণ ২০টি পন্ডস ক্রীমের প্যাকেট পেয়েছি। অপরদিকে, বিদেশ থেকে মাংস গুলো এক্সপোর্ট করে বাজারজাত করলেও পরিবেশ ছিল খুব নোংরা। পাশাপাশি আবাসিকের ভিতর চামড়া প্রক্রিয়াজাত করায় ইউনিয়ন, ভোক্তা ও পরিবেশ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে যেন পরিবেশ আইন ভঙ্গ না করেন।’মেয়াদউত্তীর্ণ পণ্য গুলো সাধারণ মানুষের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

অনুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন,সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...