শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোস্তফার আদালতে তিনি এ জবানবন্দি দেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আবু তৈয়বকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

এর আগে গত ১০ এপ্রিল রাতে মইজ্জ্যারটেক এলাকায় রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদারুল আলমকে পেছন থেকে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে একই ইট দিয়ে তার মুখমণ্ডল ও মাথায় একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

নিহত দিদারুল আলমের রিয়াজউদ্দিন বাজারে ‘মেসার্স বাগদাদ স্টোর’ নামে একটি দোকান রয়েছে। প্রায় ১০-১২ বছর আগে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন আবু তৈয়ব।

ব্যবসার আয়-ব্যয়ের তথ্য জানার সুযোগে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ায় তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নিহত দিদারুল আলম (৪৯) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন সুলতানা বাদী হয়ে আবু তৈয়ব, তার ভাই আবু জাফর (৫৫) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জুয়েল মজুমদার বলেন, প্রধান আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রামন্উজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...