মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।

গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার জন্য লিখিত আবেদন করেন।

সে আবেদনের প্রেক্ষিতে ৩০মার্চ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আজহারের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এস এম জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মোহাম্মদ ইসমাইল মানিককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত আদেশটি বাতিল হবে।

উল্লেখ্য, এস এম জাহাঙ্গীর আলম ২০২১ সালের ২৭ নভেম্বর ইউপি নির্বাচনে ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়। ২০২৪ সালের ৫আগষ্ট সরকার পতন হওয়ার পর অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অব্যাহতি দেওয়া হয়।

চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার এস এম জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর পদ ফিরে পেয়েছি। চেয়ারম্যান পদটি স্থগিত থাকার ইউনিয়নের ভুক্তভোগীগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত ছিল। এখন আর কেউ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হবে না।

চকরিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিশনার (ভুমি) রূপায়ণ দেব বলেন, চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের প্রেক্ষিতে তার পদটি ফিরে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...