বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দর্শক চাহিদায় বাড়ল ‘দম’র শো

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর অভিনেতা আফরান নিশো ‘দম’ নিয়ে তৃতীয়বার পূর্ণাঙ্গভাবে বড় পর্দায় এলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে ছবিটি। এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় ঈদের দিন এর সর্বোচ্চ ২৭টি শো চালানো হয়েছে।

ঈদের প্রথম দিন থেকে সিনেমাটি ঘিরে দর্শক চাহিদা তুঙ্গে। স্টার সিনেপ্লেক্সের রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সিনেমাটি দেখতে ভিড় দেখা গেছে। আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি অভিনীত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা বেজড সিনেমা ‘দম’ শুরু থেকেই দর্শকদের মন জয় করেছে। ঈদের দিন সিনেমাটির ২৭টি শো চললেও আজ তা বেড়ে ২৯। ‘দম’ সর্বোচ্চ শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে চলছে বলে জানা গেছে।
প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, গতকাল সবগুলো শো হাউসফুল ছিল। আজকের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি শেষ।

ছবি সংশ্লিষ্টরা জানান, স্টার সিনেপ্লেক্সে ১৮০০ টাকা দামের টিকিটেও হাউজফুল হয়েছে শো।

এবারের ঈদে ‘দম’সহ মোট পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। অন্য চারটি ছবি হলো– আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ও রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। এরমধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ২০টি, ‘রাক্ষস’ ১২টি ও ‘প্রেশার কুকার’ ১২টি শো পেয়েছে। তবে ঢালিউড তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’-এর কোনও শোটাইম এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ করেনি স্টার সিনেপ্লেক্স।

এদিকে রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন ঢাকা ও চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় ‘দম’ ছবির ৩১টি শো চালানো হবে। ছবিটির মাধ্যমে ১০ বছর পর নির্মাণে ফিরলেন রেদওয়ান রনি। এটি তার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

সত্য ঘটনা অবলম্বনে ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে নির্মিত ‘দম’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আলফা-আই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ছবিটি দেখে দর্শকেরা উচ্ছ্বসিত। দর্শকেরা বলছেন, ‘এটি অসাধারণ সিনেমা!’

২ ঘণ্টা ৮ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দম’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (সব বয়সীদের জন্য প্রযোজ্য) সনদ পেয়েছে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি।

বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন নিজের কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ দীর্ঘ ৪৪ বছর পর ‘দম’-এর জন্য নতুন আঙ্গিকে আবারও গেয়েছেন। আরাফাত মহসীন নিধির সংগীতায়োজনে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়ক মোমিন বিশ্বাস। এর কথা লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন প্রয়াত আনোয়ার পারভেজ। ‘দম’ ছবিতে ব্যবহারের জন্য গানটিতে যুক্ত হওয়া নতুন কিছু কথা লিখেছেন তন্ময় পারভেজ।

ছবিটিতে ‘কোথায় পাবো তাহারে’ শিরোনামের একটি গান লিখেছেন ও সুর করেছেন পারশা মাহজাবীন পূর্ণি। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এছাড়া ‘দিন যে কাটে নারে’ কথার একটি গান রয়েছে ছবিতে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...