শনিবার, ১৬ মে ২০২৬

এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন : ডাঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে রাঙ্গুনিয়ার মরিয়মনগরে দিনভর গণসংযোগ করেছেন রাঙ্গুনিয়া-৭ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে ডা. এটিএম রেজাউল করিম বলেন, এই নির্বাচন রাঙ্গুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ভোট হবে পরিবর্তনের পক্ষে, সৎ নেতৃত্বের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের ভোটেই নির্ধারিত হবে আগামী দিনের রাঙ্গুনিয়া কেমন হবে। যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সংসদে আমি রাঙ্গুনিয়ার মানুষের অধিকার আদায়ের জন্য নির্ভীক কণ্ঠে কথা বলবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই এলাকার উন্নয়ন হবে, কিন্তু তা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। জনগণের ভোটের আমানতের অপব্যবহার কখনো করা হবে না।

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ডা. রেজাউল বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান কর্মসূচি। আমি ভোট চাইছি ক্ষমতার জন্য নয়, ভোট চাই জনগণের সেবা করার সুযোগ হিসেবে। এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হবে ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক।

এসময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিন। এসময় তিনি
মরিয়মনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগনও অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম অ্যান্ড কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর...