বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত লাগোয়া কক্সবাজার জেলার রামুর ঈদগড়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ এক ব্যক্তিকে আটক করেছে রামু থানা পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. খোরশেদ আলম এর নেতৃত্বে তল্লাশি চালিয়ে ঈদগড় বাজার রাস্তার উপর থেকে একটি সিএনজিসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আরিফ উল্লাহ (৪৭)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার ডেইল্লাঘোনা এলাকার মো. আমান উল্লাহর ছেলে।
এ বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. খোরশেদ আলম এ প্রতিবেদককে বলেন, ঘটনার বিষয়ে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক আরিফ উল্লাহকে রাতেই থানায় পাঠানো হয়েছে।
আর এইচ/
