সোমবার, ২০ জুলাই ২০২৬

এনইআইআর বাস্তবায়নকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারাদেশে মোবাইল দোকান বন্ধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রামসহ সারাদেশে মোবাইল মার্কেটে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার, তামাকুন্ডি লেইন, জুবিলি রোডসহ সব মোবাইল মার্কেটে তালা ঝুলতে দেখা গেছে। সাধারণ দিনের মতো ব্যবসা-বাণিজ্যের চাঞ্চল্য না থাকায় পুরো মার্কেট এলাকায় নেমে এসেছে নীরবতা। দোকান মালিক ও কর্মচারীরা দোকানের বাইরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ব্যবসায়ীরা জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর সিদ্ধান্তই সারাদেশে এই সংকটের কারণ। ঢাকায় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) মানববন্ধন কর্মসূচি পালন করলেও চট্টগ্রামে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি হয়নি। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে দোকান বন্ধ রেখে এর প্রতিবাদ জানিয়েছেন।

রিয়াজুদ্দিন বাজার ও তামাকুন্ডি লেইনে সকাল থেকে একটি দোকানও খোলা দেখা যায়নি। রঙিন মোবাইল মার্কেটগুলোতে ক্রেতা উপস্থিত থাকলেও তালাবদ্ধ দোকান দেখে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

রিয়াজুদ্দিন বাজারের একটি দোকানের কর্মচারী আশিক বলেন, ‘এনইআইআর চালু হলে চট্টগ্রামে কমপক্ষে ১০ হাজার তরুণ চাকরি হারাবে। আমাদের পরিবার পুরোপুরি এই আয়ের উপর নির্ভরশীল। এই নীতি চালু হলে আমরা পথে বসে যাব।’

তামাকুন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দেশে নয়টি বড় সিন্ডিকেট মোবাইল বাজার নিয়ন্ত্রণ করছে। তারা পার্টস কেজি হিসেবে এনে অফিসিয়াল ফোন দেখিয়ে বিক্রি করছে। এনইআইআর নীতি মূলত সেই সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে। আমরা সরকারের কাছে সমাধানের জন্য চিঠি দিয়েছি। দাবি না মানলে পরিবার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো।’

রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী নবী জানান, ‘ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। এই নীতি কার্যকর হলে আমরা সবাই দেউলিয়া হয়ে যাব। দোকান ভাড়া, কর্মচারী বেতন, দৈনিক খরচ—সব মেটাতে হিমশিম খেতে হচ্ছে।’

এনায়, ঘোষণার পর সাধারণ ক্রেতার মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, তাদের ব্যবহৃত ফোন নতুন নিয়মে ব্লক হয়ে যেতে পারে।

অন্যদিকে বড় ব্র্যান্ড শোরুমগুলো কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছে। কাজির দেউড়ির স্যামসাং শোরুমের ম্যানেজার রহিম উদ্দিন বলেন, ‘ক্রেতারা এখন অফিসিয়াল ফোনের দিকে ঝুঁকছে। এতে বৈধ প্রতিযোগিতা বাড়বে, আমরাও স্বচ্ছভাবে ব্যবসা করতে পারবো।’

এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস বলেন, ‘আমরাও এনইআইআর চাই। কিন্তু এমনভাবে নয় যে ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসে যাবে। নীতিমালায় আমাদের মতামত নেই, বিটিআরসি কোনো জবাবও দেয়নি।’

বিটিআরসি সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা অবৈধভাবে আমদানি করা ডিভাইস কোনো নেটওয়ার্কে চলবে না। ফোন চালু থাকলেও কল, এসএমএস ও ইন্টারনেট ব্যবহার অচল হয়ে যাবে। উদ্দেশ্য হলো রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধ করা। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এতে বাজারে একচেটিয়া আধিপত্য আরও বাড়বে।

চট্টগ্রামের বড় মোবাইল মার্কেট বন্ধ থাকায় ব্যবসায়ীরা বলছেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প:  মানুষের কল্যাণে কাজ করে যাবে লিডার্স

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন...

ফুটবলে সিটি কর্পোরেশন ও কল্লোল সংঘ গ্রীনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

শিবুকান্তি দাশ- দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া...

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বৃদ্ধের নাম...