রবিবার, ১৯ জুলাই ২০২৬

হালিশহরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক চালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের হালিশহরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল (৪৫) নামে এক অটোটেম্পোচালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে হালিশহর থানার ছোটপুল কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল ও শিশুটির বাবা একই পেশার মানুষ। দুজনেই গাড়িচালক হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সুবাদে রুবেলের শিশুটির পরিবারের বাসায় যাতায়াতও ছিল।

জানা গেছে, অভিযুক্ত রুবেলকে গণপিটুনি দিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয় লোকজন। পরে বেলা সাড়ে ১১টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুটির বাবা  বলেন, ‘সকালে বৃষ্টি পড়ছিল। আমি আর আমার মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলাম। এমন সময় রুবেল এসে গাড়ি বের করার জন্য বলে। বৃষ্টি পড়ায় আমি বের হব না বলে তাঁকে জানাই। পরে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। এক সময় পাশ থেকে আমার মেয়ের চিৎকারে আমার ঘুম ভাঙে। সে কান্না করছিল। পরে তাঁর কাছ থেকে জানতে পারি কী হয়েছে। আমি সঙ্গে সঙ্গে তাঁকে (অভিযুক্তকে) খোঁজাখুঁজি শুরু করি কিন্তু পাইনি। পরে স্থানীয় লোকজন রুবেলকে ধরে ফেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...