রবিবার, ৭ জুন ২০২৬

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আজিজ (২৬), পিতা মৃত নুরুল আলম, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; মো. হেলাল উদ্দিন (২২), পিতা আব্দুর রহমান, চরপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন; মো. সরওয়ার আলম (৪০), পিতা মৃত নুরুল আলম, মাতা খতিজা বেগম, বাশঘাটা এলাকার বাসিন্দা; মো. আনিছুর রহমান, পিতা মৃত নুরুল আলম, পূর্ব বড় ভেওলা অল্যার বাপের পাড়া, ৩ নম্বর ওয়ার্ড; আব্দুল কুদ্দুস, পিতা মৃত হাবিবুর রহমান, সেকান্দর পাড়া, ৭ নম্বর ওয়ার্ড; জাফর আলম, পিতা মোহাম্মদ কালু, এসএমচর, ২ নম্বর ওয়ার্ড, কাকারা ইউনিয়ন; আবুল হাসেম, পিতা বুজুর আহম্মদ, হারবাং স্টেশন পাড়া, ৭ নম্বর ওয়ার্ড; জাহিদ হাসান (২৫), পিতা মৃত নুরুল হাকিম, মাতা মর্তুজা বেগম এবং মো. রবিউল হাসান (২৬), পিতা মো. বাবুল, মাতা খুরশিদা বেগম। শেষোক্ত দুজনই পূর্ব বড় ভেওলা সিকদার পাড়ার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.সাদমান সায়েদ রাফিন (৮) নামের...

বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার...

হালিশহরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক চালক

চট্টগ্রাম নগরের হালিশহরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

“ন্যায়বিচার পেয়েছি” রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর...

সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা

রাজধানীর মিরপুরের পল্লবীতে মাত্র আট বছর বয়সী শিশু রামিসা...

আরও পড়ুন

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.সাদমান সায়েদ রাফিন (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে।রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের সৈয়দ...

বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দীনকে...

হালিশহরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক চালক

চট্টগ্রাম নগরের হালিশহরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল (৪৫) নামে এক অটোটেম্পোচালককে আটক করেছে পুলিশ। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি...