বুধবার, ১৩ মে ২০২৬

হাটহাজারীর যুবলীগ নেতা হানিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

হাটহাজারীর সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজসহ ১৬টি মামলার আসামি মো. হানিফ (৪০) কে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফতেপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা হানিফ উল্লেখিত ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সাহয্যা পাড়ার লাতু শিকদার বাড়ি মৃত নূর মোহাম্মদের পুত্র।

সূত্রে জানা যায়, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃেত্ব হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনজুর কাদের ভূঁইয়া, এসআই রুপন নাথ, এসআই মো. ফখরুল ইসলাম, এসআই আলী আকবর, এএসআই মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ মো. হানিফকে গ্রেফতার করেন।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের গত অগাস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলা, অবৈধ দখলবাজি,মাদক ব্যবসা, সরকারি গাছ বিক্রি, হত্যাসহ (২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত) হাটহাজারী ও রাউজান থানায় ১৬টি মামলার রয়েছে।

হাটহাজারী পুলিশ জানায়, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৬ টি পাওয়া গেছে আরো মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

আরও পড়ুন

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...