বুধবার, ১৭ জুন ২০২৬

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ‘মূল শ্যুটার’সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সৈয়দুল করিম (২৭), সিএনজিচালক আব্দুল মান্নান (৩৭), ইউনুচ মিয়া (২৪), আয়াতুল্লাহ আলী আদনান (২১), আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)।

হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, গত ৭ মে রাত সাড়ে নয়টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার এলাকার বাঁশবাড়িয়া গলিতে দেলোয়ারের ভাড়া বাসার সামনে সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালায়। এতে রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান ওরফে রাজু (২৪) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ সময় গুলিতে রেশমি আক্তার (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়। সে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমিনুল ইসলাম বলেন, রাজু হত্যায় গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে সৈয়দুল করিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাজুকে গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ এলাকার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ঘটনার সময় পরা পোশাক উদ্ধার করা হয়। একই সঙ্গে হামলায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
এরপর অভিযান চালিয়ে সিএনজিচালক আব্দুল মান্নান, ইউনুচ মিয়া, আয়াতুল্লাহ আলী আদনান, আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন ও আজগর আলীকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সৈয়দুল করিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির দুটি মামলা রয়েছে। আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকনের বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা ও মারামারিসহ ছয়টি মামলা এবং আজগর আলীর বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...