চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগে নিউ মায়ের দোয়া বেকারিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বেকারির ভেতরে নোংরা পরিবেশ, লেবেলবিহীন রং ও ফ্লেভারসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার, স্বাস্থ্যবিধি না মানা এবং ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার বিষয় পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
চট্টগ্রাম মহানগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অসাধু ও ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
