বুধবার, ১ জুলাই ২০২৬

চকরিয়ায় হাইয়েস গাড়ি নিয়ে ডাকাতির প্রস্ততিকালে ৪ ডাকাত গ্রেফতার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া থানার এক বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাত ১২টা ০৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশ জানতে পারে—একদল ডাকাত হাইয়েস গাড়ি নিয়ে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্টার অফিসের পেছনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড চৌয়ারপাড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইলিশিয়া এলাকার আলী আহাম্মদের ছেলে নাছির উদ্দিন(৪৫), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আকতার আহমেদের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার ছেলে তৌহিদুল ইসলাম (২৪) ও শাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী এলাকার নুরুল আমিন ওরফে নুরু ছেলের আবদুল্লাহ আল নোমান ওরফে শাহীন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নাছির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতি মামলা, আর শাহীনের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, যারা বিভিন্ন জেলায়,উপজেলায় ও ইউনিয়নে দলবদ্ধভাবে ডাকাতি সংঘটিত করে আসছিল। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি হাইয়েস (মাইক্রোবাস) গাড়িও উদ্ধার করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

Damaging Asrayan’s houses purposely is ‘unbelievable’: PM Sheikh Hasina

Prime Minister Sheikh Hasina today said some people have broken with hammer and shovel the houses, given by her to homeless people as the...

If you do not follow the hygiene rules, there is a risk of danger in the Eid journey

Disaster may occur if strict hygiene rules are not followed in this Eid journey. Although the infection was less last year for Eid-ul-Fitr and...

Global COVID-19 deaths hit 4 million amid rush to vaccinate

The global death toll from COVID-19 eclipsed 4 million Wednesday as the crisis increasingly becomes a race between the vaccine and the highly contagious...

Cox’s Bazar hotels reopen tomorrow, tourists not allowed

Hotels, motels, and guest houses are reopening in Cox’s Bazar tourist zone from tomorrow on a limited scale following health guidelines in response to...