বুধবার, ১২ আগস্ট ২০২৬

এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শওকত আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক চেয়ারম্যান বলেন, “চট্টগ্রাম ৮ আসনের ধানের শীষের কাণ্ডারি এরশাদ উল্লাহকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। আজ বটবাহিনীর একজনকে প্রশাসন গ্রেপ্তার করেছে। সন্ত্রাসী কারা? কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে তা প্রশাসন জানে। যে দল অন্য মত সহ্য করতে পারে না, তারা গণতন্ত্র আনতে পারে না।”

এসময় অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বিএনপি নেতা আবুল হাসেম, আবু আকতার, জাগের হোসেন, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ ও যুবদল নেতা হায়দার হিরু প্রমূখ ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...