প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, “গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের স্টেজ তৈরি হয়েছে। জাতি যেন খুব দ্রুতই নির্বাচনী প্রচারণায় নামতে পারে, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।”
আরও পড়ুন : জুলাইয়ের খুনিদের স্থান এদেশে হবে না : প্রেস সচিব
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। তবে আমরা আশা করবো—রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে।”
শফিকুল আলম জানান, আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে বসে নিজেদের সিদ্ধান্ত জানানোর আহ্বান জানিয়েছেন। “আর তা না হলে সরকার সিদ্ধান্ত নেবে,” যোগ করেন তিনি।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘আন অফিসিয়ালি’ কিছু ডিসকাশন হয়েছে বলে জানান শফিকুল আলম।
আর এইচ/
