সোমবার, ২৯ জুন ২০২৬

নির্বাচনে কোনো দেশি-বিদেশি চাপ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে মাগুরার পারনান্দুয়ালী এলাকার নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘ইলেকশন কমিশন বারবার বলেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।’

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দলই ঐকমত্যে পৌঁছেছে। যদিও কিছু দল এখনো আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেনি, তবু তাদেরও সম্মতি রয়েছে।

জাতীয় ঐকমত্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’

ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল ইতোমধ্যেই নির্বাচনে অংশগ্রহণে ঐকমত্যে পৌঁছেছে। তাই নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। আমরা আশা করছি, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শফিকুল আলম জানান, আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে কোনো প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটাররা চাইলে তাকে প্রত্যাখ্যানের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে—একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন। দেশের মানুষ এবার ভোট দিতে পারবেন, কারণ হাসিনার সময় ভোটাধিকার ছিল না।’

গত ১৫ বছরে আওয়ামী লীগ আমলে নির্বাচন ছিল প্রহসনমূলক দাবি করে তিনি বলেন, ‘তখন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থীরা নির্ধারিত হতেন। সংসদ সদস্যরা প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। ঠিকাদারি ব্যবসার মতো নির্বাচনের পদ বেচাকেনা হতো। দেশটাকে তারা রাজনৈতিক জমিদারিতে পরিণত করেছিল।’

সরকারের ওপর কোনো দেশি বা বিদেশি চাপ আছে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘একেবারেই কোনো চাপ নেই। কেউ আমাদের বলেনি আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় ফেরাতে। বরং সবাই অবাক যে, এত হত্যাযজ্ঞ ঘটানোর পরও তারা অনুতপ্ত নয়।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে প্রথম সরকারি সফর সফলভাবে সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। দেশে ফিরেই পরদিন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা দেবে চীন। বাংলাদেশ ও চীনের মধ্যে ঘোষিত ১৫ দফা যৌথ ঘোষণাপত্রে এ কথা জানানো হয়েছে।শুক্রবার...