চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকা থেকে মো. সাকিব (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা নুরনাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৬৩৪৬) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, মো. সাকিব গত ১৯ অক্টোবর (শনিবার) রাত আনুমানিক ৮টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের করিম সওদাগরের কলোনিস্থ নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৩৪০০৫৫৩০ ঘটনাটির পর থেকেই বন্ধ রয়েছে।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সাকিবের কোনো সন্ধান পাননি।
নিখোঁজ সাকিবের শারীরিক বর্ণনা অনুযায়ী তার উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার।
কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) মো. গোলামুর রহমান জিডিটি নথিভুক্ত করেন এবং ওসি মো. আব্দুল করিম নিখোঁজ সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নিখোঁজ কিশোরের সন্ধান পেলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে তার মা নুরনাহার-এর মোবাইল নম্বরে (০১৬১৪৪৪৪৩৭০) অথবা নিকটস্থ থানায়।
আর এইচ/
