সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য র‍্যালি

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৭ তম উরস শরিফ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি উপজেলা সমন্বয়কারী ও শাখা কমিটির যৌথ আয়োজনে র‍্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এদিন সকাল ৯ টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে পায়রা উড়িয়ে ও মোনাজাতের মাধ্যমে এ র‍্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

সংগঠনের কেন্দ্রিয় পর্ষদের সদস্য আলহাজ্ব নুরুল করিম নুরুর সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী আরেফিন রিয়াদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আবদুল আজিজ ভাণ্ডারী, নুরুল হক ফকির, নুরুল ইসলাম অডিটর, আবুল হাসেম, তাজকিয়া, এইচ আর মেহবুব জিকো, সাজ্জাদ হোসেন, জামাল উদ্দিন, মোস্তফা কামাল, জানে আলম জাহাঙ্গীর, ফরিদ আহমদ, আলী আকবর, রেজাউল করিম রুবেল, নুরুল ইসলাম, ফারুক আযম ও মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, “মাইজভাণ্ডারী ত্বরিকা একটি মানবিক ও অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত। বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মানুষের আত্মিক উৎকর্ষতা ও মানবতার জন্য রেখে গেছেন সুন্দর সরল পথের দিশা। তাঁর উত্তরসূরী হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানবতার খেদমতে কাজ করে যাচ্ছেন।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...