সোমবার, ১৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারির পরও সংঘর্ষে আহত ২৭, হাজারও পর্যটক আটকা

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে।

শনিবার রাত ৯ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগের তথ্য এটি। এ দিকে দুপুর ১২ টার পর থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় জেলা সদরের স্বনির্ভর, নারায়ণখাইয়া, চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া ও নারিকেল বাগান বাগান এলাকায়। এ সময় সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে অনেককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২ টা থেকে খাগড়াছড়ি সদর, গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তারমধ্যেও সংঘর্ষ চলতে থাকায় বিকেল ৪ টার পর অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় মোতায়ন হয়ে বিক্ষুব্ধ ও উৎসুক জনতাদের সরিয়ে দেয়। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

এ বিষয়ে জানতে পুলিশ সুপার আরেফিন জুয়েলকে একাধিকবার কল করা হলেও তিনি কোন সাড়া দেননি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ি পৌরসভা সহ ২ উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। জননিরাপত্তায় সবধরণের প্রস্তুতি রয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্য মতে, ২৭ জন আহতের মধ্যে ১ জন গুলিবিদ্ধ ও ২ জন বিস্ফোরকে আহত। বাকীরা সবাই দেশীয় অস্ত্র ও ইটপাটকেলে আহত।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কামরান কবীর উদ্দিন জানান, পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করার জন্য মাঠে ৭ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় গত মঙ্গলবার রাতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে জুম্ম ছাত্র জনতা নামে একটি  সংগঠন অবরোধের ডাক দেয়। এ অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...