সোমবার, ১৭ আগস্ট ২০২৬

উপদেষ্টা ফারুক-ই- আজম

পূজার্থীরা যাতে নিরাপদ পরিবেশে পূজা পালন করতে পারে সরকারের সর্বাত্মক প্রচেষ্ঠা থাকবে 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক বলেছেন, এইবারের পূজাই পূজার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্ঠ অব্যাহত থাকবে। সেজন্য ইতিমধ্যে পূজার নিরপত্তা এবং অন্যান্য আনুসঙ্গিক বিষয়ে সরকারের পক্ষ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উপদেষ্টা আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তন কক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

উপদেষ্টা বলেন, এইটা শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নই, এটি সার্বজনীন অনুষ্ঠান। ছোটবেলায় আমরা সকল ভেদাভেদ ভুলে বাতাসা, মোয়ার লোভে এবং সাংস্কৃতিক বিভিন্ন্ অনুষ্ঠান দেখতে বাড়ির পাশে বিভিন্ন পূজায় ছোটে চলতাম। আমরা তখন পূজাকে সমান মর্যাদায়,সমান মাত্রায় উপভোগ করতাম। কিন্তু বর্তমান সময়ে সেটি অনেকটা লোপ পেয়েছে। এটির পিছনে প্রযুক্তির ছোয়াসহ নানা কারণ বিদ্যামান। আগে আমাদের সকলের মাঝে যে ভার্তৃত্ববোধ এবং একে অপরের প্রতি সম্মান ছিল বর্তমানে সেটি অনেকাংশে লোপ পেয়েছে।

উপদেষ্টা আরো বলেন, আমরা সবাই সমান মাত্রায় জীবন যাপন করিনা। আমাদের জীবন এক এক সময় এক এক ভাবে অতিবাহিত হয়। এ ক্ষেত্রে ¯্রস্টার আশীর্বাদ একটি বিরাট ভূমিকা পালন করে। আজকে জগত সংসার আবর্তিত হচ্ছে নানা ভাবে, নানান সংগাত এবং সংক্ষুদ্ধভাবে সমাজ ব্যাবস্থাা বিচ্ছিন্ন্ হচ্ছে। এর ফলে পরিবার ও বিচ্ছন্ন্ হচ্ছে। আগে আমরা যেভাবে জীবন সাধনা করতাম, এখন নানাভাবে বিভক্ত হওয়ার কারণে সেই বোধটুকু লোপ পেয়েছে। জীবনযাপনের ক্ষেত্রে আমাদের চাওয়া পাওয়াগুলো আমাদের বিচ্ছিন্ন করছে কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

ফারুক ই আজম বলেন, পূজার সময় সকল ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযাগ মাধ্যমে কোন একটি ঘটনা দেখলেই যেন সেটি সঠিক কিনা যাচাই করতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে অন্য পূজামন্ডবে পূজা পালনে অসুবিধার সৃস্টি না হয়। পূজার সময় মন্ডবে পরিবারের সকলকে নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্যে পূজা পালন করবেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্ঠা বলেন, আমাদেও দৃস্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের নিজেদের কোন অভিলাশ, পছন্দ নাই। আমরা নিরপেক্ষভাবে কাজ করে আগামীতে একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি নিরাপদ সরকার প্রতিষ্ঠা করতে চাই। যার মাধ্যমে দেশের সবাই সকল সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করতে পারে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক শ্রী নারয়ণ চৌধুরী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...