সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পিআরসহ ৫ দফা দাবিতে আনোয়ারায় জামায়াতের বিক্ষোভ

দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের রাজনীতি করে, জনগণের মানসিকতা বুঝে রাজনীতি করে। দেশবিরোধী বা জনগণবিরোধী রাজনীতি জামায়াত কখনো করেনি, এখনও করে না।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আনোয়ারা-কর্ণফুলী জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণ এখন আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না। জনগণ বুঝে গেছে কারা দেশের ও দেশের মানুষের মঙ্গল চায়।”

এসময় দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, “জামায়াত-শিবিরকে জেল-ফাঁসি, খুন-গুম দিয়েও দমন করা যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা কখনো বাসস্ট্যান্ড-টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজি করেনি, নিজেদের মধ্যে দ্বন্দ্বে কাউকে হত্যা করেনি। অথচ আমাদের শতাধিক নেতাকর্মী প্রতিপক্ষের হাতে নিহত হয়েছে। জামায়াত সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি আনতে কাজ করে যাচ্ছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আব্দুল গণি। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকার। এসময় দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনির আবছারসহ জামায়াতে ইসলামী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...