রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে সিএনজিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে মোঃ টিপ সুলতান (৩০) নামের এক ব্যক্তি নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিকশায় তাঁর মালামাল তোলেন।

মালামাল নামিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ সিএনজির ভিতরেই রেখে দেন। পরবর্তীতে তিনি স্মরণ করেন, ব্যাগটি সিএনজিতে রয়ে গেছে, যাতে তাঁর ব্যবসায়িক লেনদেনের জন্য প্রস্তুত নগদ ১২ লাখ টাকা ছিল।

ব্যাগটি কোথাও খুঁজে না পেয়ে তিনি কোতোয়ালী থানায় এসে বিষয়টি লিখিতভাবে জানান।

খবর পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শক (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিম, উপপরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক তারেকুল ইসলামসহ কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।

প্রথমে থানায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশার নম্বর (চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০) শনাক্ত করা হয়।

সোর্সের তথ্য এবং সিসি ক্যামেরার ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন আমবাগান এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালক ও মালিককে শনাক্ত করে পুলিশ। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন, এটি একটি সতর্কতা ও পেশাদারিত্বের পরিচায়ক অভিযান ছিল। আমরা খুব দ্রুত সময়ে সিসিটিভি বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও অভিযানে নামি এবং টাকা উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, এ ঘটনায় সিএনজি চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...