শনিবার, ১৮ জুলাই ২০২৬

২৫ বছর পর বাঁশখালী-২৩ বছর পর বোয়ালখালী আ’লীগের সম্মেলনের নির্দেশ

সেপ্টেম্বরে বোয়ালখালী ও নভেম্বরে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করতে নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্র থেকে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করতে হবে। সম্মেলন ছাড়া যেসব ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য একক ভাবে কমিটি দিয়েছেন সেই সব কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের সংসদীয় আসনের এমপিদের নিয়ে উপজেলা ও জেলার নেতাদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের দুইদিনব্যাপী বৈঠকের গত বুধবার শেষদিন সকালে বাঁশখালী এবং দুপুরে চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলার সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় এই নির্দেশনা দেয়া হয়।
সভায় কেন্দ্রীয় নেতারা দলের এমপিদের উদ্দেশ্যে বলেন,‘আপনারা এমপি হয়েছেন-দলকে মেরে ফেলবেন না। দলের নেতাকর্মীদের সম্মান দেন, তাদের মর্যাদা আছে। এমপি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। আগামীতে মনোনয়ন নাও পেতে পারেন। কিন্তু দল থাকবে। সবার আগে দল। দলকে নিয়ে(দলের নেতাকর্মীদের নিয়ে) সমন্বয় করে কাজ করতে হবে। দলকে অবহেলা করে আপনি(এমপি) বড়ো হতে পারবেননা।’

সভায় বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বলেন, ‘আমার উপজেলায় বেশ কয়েকটি ইউনিয়নে সম্মেলন ছাড়া নতুন কমিটি গঠন করেছেন সভাপতি।’

এসময় বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীও তার বক্তব্যে নিজস্ব যুক্তি তুলে ধরেন।
এসময় কেন্দ্রীয় নেতারা অধ্যাপক আবদুল গফুরের অভিযোগের প্রেক্ষিতে সম্মেলন ছাড়া যেসব ইউনিয়ন কমিটি স্থানীয় সংসদ সদস্য একক ভাবে করেছেন সব বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার নির্দেশ দেন।
দক্ষিণ জেলা, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালে। এক কমিটিতেই পর ২৫ বছর। অপরদিকে বোযালখালী উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালে। এখন প্রায় ২৩ বছর চলছে।

এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, সকালে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে এবং দুপুরে বোয়ালখালী এবং চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নেতারা সবার জন্য একটি মাত্র বার্তা দিয়েছেন সেটা হলো-দলকে অবহেলা করে রাজনীতি করা যাবেনা। দলের নেতাকর্মীদের সম্মান দিতে হবে। তাদেরকে অবহেলা করা যাবেনা। সবার আগে দল। দলকে বাদ দিয়ে কিছু করা যাবেনা।

সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করে উপজেলা সম্মেলনের জন্য নির্দেশনা দিয়েছেন। জুলাই মাসের ১০ তারিখ বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আহবান করা হয়েছে। এই সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেপ্টেম্বরে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করতে বলেছেন।

কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকের ব্যাপারে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর চট্টগ্রাম নিউজকে জানান, বাঁশখালীতে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ করে নভেম্বরে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের জন্য কেন্দ্রীয় নেতারা নির্দেশনা দিয়েছেন। একই সাথে সম্মেলন ছাড়া যেসব ইউনিয়নে আওয়ামীলীগের কমিটি করা হয়েছে-সেসব কমিটি বাতিল করে কেন্দ্রীয় নেতারা আগের কমিটি বহাল করেছেন। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন-এই সিদ্ধান্তে আমরা দুইজন (সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর) স্বাক্ষর করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আলীকদমে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় পৃথক দুটি সিআর মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত...