সোমবার, ১৭ আগস্ট ২০২৬

শরতের আকাশে দুর্গোৎসবের আগমনী বার্তা, ব্যস্ত চট্টগ্রামের মৃৎশিল্পীরা

নীলকমল সুশীল

আজ (রোববার) মহালয়া। দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। হিন্দুদের আচার অনুযায়ী মহালয়া, বোধন ও সন্ধিপূজা—এই তিন পর্ব মিলিয়েই দুর্গোৎসব। মহালয়ার দিন মণ্ডপে-মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক-কাঁসা ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হবে।

শরতের আগমনের সঙ্গেই মৃৎশিল্পীদের আখড়াগুলোতে প্রতিমা তৈরির ব্যস্ততা বেড়েছে। খড়-মাটি দিয়ে গড়া প্রতিমার কাঠামোয় রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবী দুর্গা ও তার সঙ্গীদের পূর্ণাঙ্গ রূপ। মহালয়া সামনে রেখে দিন-রাত এক করে কাজ করছেন শিল্পীরা।

চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের রূপশ্রী শিল্পালয়, হাজারী লেনের মহামায়া স্টুডিও, সদরঘাটের লোকনাথ শিল্পালয়, নটরাজ শিল্পালয় ও দুলাল পাল প্রতিমালয়সহ বিভিন্ন স্থানে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিটি শিল্পালয়ে ১৫ থেকে ৪০টি পর্যন্ত প্রতিমা তৈরি হচ্ছে। মাটির কাজ শেষ হয়ে এখন রঙ ও সাজসজ্জার পালা চলছে। ষষ্ঠীর দিন মৃন্ময়ী প্রতিমা যাবে পূজামণ্ডপে।

নগরীর মৃৎশিল্পী পরেশ পাল বলেন, ‘আমরা অর্ডার অনুযায়ী প্রতিমা তৈরি করি। পাশাপাশি কিছু রেডিমেইডও রাখি। হাতে আরও কয়েকদিন আছে, এর মধ্যেই সাজসজ্জার কাজ শেষ হবে।’ অন্যদিকে এনায়েত বাজারের শিল্পী বিশ্বজিত পাল জানান, আষাঢ় থেকে কাজ শুরু করে এখন প্রতিমার সাজসজ্জা চলছে। এ বছর তারা ১৪টি মণ্ডপে প্রতিমা সরবরাহ করবেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিখিল কান্তি নাথ জানান, এবার নগরীর ১৬ থানায় ২৯৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে পূজা ও প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলার ১৫ থানায় ২,২০২টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে ১,৫৮৫টি প্রতিমা পূজা ও ৬১৭টি ঘটপূজা। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নিরাপত্তার স্বার্থে ৩৫৬টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, ৭১৬টিকে গুরুত্বপূর্ণ এবং ১,১৩০টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ১,৪৪০টি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

জেলা পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপে ১৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—স্বেচ্ছাসেবক তালিকা থানায় জমা, প্রতিটি মণ্ডপে সিসিটিভি স্থাপন, নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং, দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষ টিম গঠন, গুজব ছড়ানো প্রতিরোধ, বিদ্যুৎ গেলে বিকল্প আলোর ব্যবস্থা, সম্প্রীতি কমিটি গঠনসহ নানা নির্দেশনা।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...