বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

বান্দরবানে লামায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় লামার আজিজনগর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। অভিযুক্ত মো. ইমরান (২৬)  একই এলাকার নুর আহম্মদ বাসিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে বিকেল সাড়ে পাঁচটার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে।

ওইদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কাউকে কিছু বলতে পারেনি। পরেরদিন ২৫ আগস্ট বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানাজানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাসেম জানায়, ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে দিয়েছি।

আজিজনগর ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, আসামিকে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ভিকটিমের পরিবারসহ আসামিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...