বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল: সালাহ উদ্দিন আহমেদ 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী দল। তারা গত ১৬ বছর ধরে দেশকে শোষণ করেছে এবং কোনো রাজনৈতিক দলকে রাস্তায় নামতে দেয়নি।

তিনি আরও বলেন, আজকের এ সম্মেলন শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের সম্মেলন। যে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশনায়ক তারেক রহমান আছেন, সে দেশে অবশ্যই গণতন্ত্র বিকশিত হবে। বিগত ১৭ বছরে কোথাও মুক্ত পরিবেশে সম্মেলন করার সুযোগ দেওয়া হয়নি। আজকের এ আয়োজন প্রমাণ করছে, বাংলাদেশে গণতন্ত্র আবারও হাসছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তথাকথিত ডামি নির্বাচন করে বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণ তা মানবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। আমরা এমন সংস্কার করছি যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ।

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুফখরুদ্দীন ফরায়জী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।

সম্মেলনকে ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে সমবেত হন। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

চট্টগ্রাম নিউজ/ আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...