শনিবার, ২২ আগস্ট ২০২৬

ডাক্তার না হয়েও চিকিৎসা, সাতকানিয়ায় দুই ভুয়া ‘চিকিৎসক’কে জরিমানা 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় পল্লী চিকিৎসক হয়েও ‘ডাক্তার’ পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসা দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ছমদিয়া পুকুর পাড় বাজার ও সদর ইউনিয়নের ঠাকুরদিঘীর পাড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মো. এহসান হাবীব ও সুকুমার দে নামের দুই ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না চালানোর জন্য তাদের কাছ থেকে মুচলেকাও নেয়া হয়।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটে ‘আন-নুর সেবা সেন্টার’ এবং ছমদিয়া পুকুর পাড় বাজারে ‘মেডিকেল সেন্টার’ নামে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন তারা। তবে এই দুই চিকিৎসকের কারও সরকারি স্বীকৃত কোনো চিকিৎসা সনদ নেই। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও কার্যালয় আরও জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নিজেদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে অপারেশনসহ নানা ধরনের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এ সময় তাদের চেম্বার থেকে বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ও জীবন রক্ষাকারী ওষুধের অপব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।

অভিযানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সাতকানিয়া ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “জনস্বাস্থ্যের জন্য এটি গুরুতর হুমকি। দুই পল্লী চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...