শনিবার, ২২ আগস্ট ২০২৬

চন্দনাইশে ৪শ অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিং কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

চন্দনাইশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৪০০টি ভরা ও খালি গ্যাস সিলিন্ডার, একটি হাওয়া মেশিন, তিনটি ওজন মাপার যন্ত্র, একটি জেনারেটর এবং অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট চক্র আগেভাগে খবর পেয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত মালামালসহ কারখানাটি সিলগালা করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয় এবং চাবি চন্দনাইশ ভূমি অফিসে জমা রাখা হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মো. দুলাল নামে এক ব্যক্তি ওই এলাকায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে এক সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস ভরার কাজ চালিয়ে আসছিলেন।

মেজর ফজলে রাব্বি জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...