শনিবার, ২২ আগস্ট ২০২৬

“ববি হাজ্জাজের নেতৃত্বেই গড়া হবে স্বপ্নের বাংলাদেশ”: আনোয়ারায় এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ” উপলক্ষে বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কালাবিবির দীঘি মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এনডিএম-এর সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমরান চৌধুরী।

তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ’৭১-এর চেতনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ সেই ধোঁকা প্রত্যাখ্যান করেছে। তার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানই তাকে দেশত্যাগে বাধ্য করেছে।”

তিনি আরও বলেন, “আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নেই, নতুন সোনার বাংলায় আওয়ামী লীগের জায়গা নেই। এখনো এই অঞ্চলে তার দোসর ইউপি চেয়ারম্যানরা ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনের প্রতি আহ্বান, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আনোয়ারা ও কর্ণফুলীকে সম্পূর্ণরূপে স্বৈরাচার মুক্ত করুন।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “গত ১৭ বছরে যারা ৩০ পেরিয়েছে, তাদের জীবনে একটি বারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়নি। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে চাকরির ন্যায্য দাবিতে আন্দোলনে যারা দাঁড়িয়েছে, তারা পেয়েছে গুলি ও দমননীতি। এই গণহত্যার জন্যই শুধু পদত্যাগ নয়, স্বৈরাচারকে দেশও ছাড়তে হয়েছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজের নেতৃত্বে একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

পথসভা শেষে একটি বিজয় মিছিল কালাবিবির দীঘি মোড় থেকে শুরু হয়ে চাতুরী চৌমুহনী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে এনডিএম চট্টগ্রাম মহানগর, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...