শনিবার, ২২ আগস্ট ২০২৬

দেশের মানুষের শুধু একটাই দাবি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

২৪ এর  জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের বিজয়ের ১ বছর পূর্তি উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিজয় মিছিলে মহাসড়কে নেতাকর্মীদের ঢল নামে।

মঙ্গলবার (৫আগস্ট) বিকেল ৫ টার দিকে চকরিয়া পৌরশহরে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না,চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও চকরিয়া পৌরসভা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম হায়দার,সাধারণ সম্পাদক আবদুর রহিমের নেতৃত্বে এ বিজয় মিছিল করা হয়।

বিজয় মিছিল শেষে পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.আবদুর রহিমের সঞ্চালননায় চকরিয়া জনতা টাওয়ারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী,চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম আবুল হাসেম,চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী এডভোকেট,চকরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন,চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার,কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার,চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম- সম্পাদক আকতার ফারুক খোকন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম,চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক এ.এম ওমর আলী,চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ফোরকান, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনোহর আলম,চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন,চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লাল্টুসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, পৌরসভার সকল ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে,বেলা গড়ার সাথে সাথে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা নানা রঙয়ের ফেস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে পৃথক পৃথক ভাবে বিজয় মিছিলের অংশ গ্রহণ করে সমাবেশ স্থলে যোগ দেন।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না তার বক্তব্যে বলেন,দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪’র জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করা হয়। দেশের মানুষের শুধু একটাই এখন দাবি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই,অরাজকতা সৃষ্টির পায়তারা করে যাচ্ছেন। তাই সকলকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত ও সজাগ থাকার জন্য আহবান জানান।

বিশেষ অতিথি কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ শুধু কক্সবাজারের সম্পদ নয়, তিনি দেশের সম্পদ। তাকে নিয়ে অশালীন ভাষায় কথা বললে বা অপপ্রচার কররে কেউ বাড়িতে বসে থাকতে পারবেন না, সবাইকে চকরিয়ার রাজপথে এসে কঠোর জবাব দিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে নির্বাচিত করার ভোটারদের দোয়ারে দোয়ারে যেতে হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...