শনিবার, ২২ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় জুলাই অভ্যূত্থান দিবসের গণমিছিলে উপজেলা জামায়াতের সেক্রেটারীর মৃত্যু

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে গণ মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মিছিলটি উপজেলা সদর বটতলী স্টেশন প্রদক্ষিন করে উপজেলা সদরের বেস্ট চৌধুরী প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নেতৃবৃন্দ।

উপজেলা জামায়তের সেক্রেটারী আবুল কালাম বক্তব্য শেষ করতেই অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

নিহত অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ (৬২)উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার বাসিন্দা ছালেহ আহামদের পুত্র।বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন পদুয়া আইনানুল কামিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক ছিলেন।

ধারনা করা হচ্ছে, অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, পাঁচ কন্যা ও অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...