জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলার উদ্যোগে সরকারি শিশু পরিবারে বসবাসরত এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচি আয়োজন করা হয় জুলাই মাসের শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরার উদ্দেশ্যে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং দেশের জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিনাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা। তার সাথে ছিলেন জেলা সংগঠক শাহ নেওয়াজ, বিপ্লব ত্রিপুরা, আকলিমা আক্তার, রবিউল জিহাদ, সুবোধ চাকমা, উজ্জ্বল দেওয়ান, নিরপম চাকমা, শাহাদত হোসেন, সোহেল ত্রিপুরা, নুসরাত, রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনরা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, “পরিবারের বাইরে বেড়ে ওঠা এই শিশুরাও আমাদের সমাজের অংশ। এনসিপি বিশ্বাস করে, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক কর্তব্য।”
উল্লেখ্য, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করে এনসিপি খাগড়াছড়ি জেলায় মানবিক রাজনীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আর এইচ/
