রবিবার, ২৩ আগস্ট ২০২৬

জুলাইয়ের শহিদদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে হবে: এস এম লুৎফর রহমান

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শ্রমিকজনতার জুলাই মিছিল আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী।

রবিবার চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে মিছিল শেষ হয়।

মিছিলোত্তর শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী , সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার সেক্রেটারি মোশতাক আহমদ, শ্রমিক কল্যাণ মহানগরীর সাংগঠিক সম্পাদক হামিদুল ইসলাম।

সমাবেশে এস এম লুৎফর রহমান বলেন, ষোলো বছরের আওয়ামী জুলুম-নির্যাতনে অসংখ্য মানুষ শহিদ হয়েছে। হাজার হাজার নাগরিক আহত ও নির্যাতিত হয়েছে। সেইসব জুলুম-নিপীড়নের গণবিস্ফোরণ ছিল চব্বিশের জুলাই। প্রায় দেড় হাজার ছাত্র, শ্রমিক, শিশু ও নাগরিকের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি। এই রক্তলাল জুলাইয়ে জীবন দিয়েছে আমাদের ভাই দোকানশ্রমিক উমর ফারুক। রক্ত দিয়েছে টগবগে তরুণ ছাত্র আবু সাঈদ, মীর মাহাফুজুর রহমান মুগ্ধ, ফয়সাল আহমদ শান্ত ও ওয়াসিম আকরাম। এই রক্ত ও জীবনের বিনিময়ে আমরা আজ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পলায়নের এক বছর পূর্ণ হলেও অনেক ক্ষেত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আওয়ামী খুনিদের বিচার হয়নি। শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন যথাযথভাবে হয়নি। শ্রমিকজনতার প্রতি বৈষম্য দূর হয়নি। এটা দুঃখজনক বাস্তবতা। অনতিবিলম্বে জুলাইয়ের খুনীদের বিচার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শ্রমিকজনতার প্রতি বৈষম্য দূর করতে হবে। সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, নিপীড়ন বন্ধ করতে হবে। সর্বোপরি, জুলাইয়ের শহিদদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে হবে।

শ্রমিকজনতার জুলাই মিছিল ও মিছিলোত্তর সমাবেশে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুহাম্মদ নুরুন্নবী, স.ম.শামীম, মনিরুল ইসলাম মজুমদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জি: সাইফুল ইসলাম, আবদুর রহিম মানিকসহ বিভিন্ন সেক্টর নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...