রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁও বাস স্টেশন সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন ২ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে।

মাঝখানে দুইবার বিরতি দিয়ে সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাস স্টেশনের নাজিম মার্কেটের আন্ডার গ্রাউন্ড সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে স্থাপিত ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন কমিশন, সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স আয়োজিত এ নির্বাচনে সাতটি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে চারজন অন্যান্য সকল পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে মোট ভোটার ছিল ১৪৬ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪৪ জন। নির্বাচন কমিশনার ছিলেন ইঞ্জিনিয়ার কাউসার মাহমুদ সাইমুম, তৈয়ব তাহের, মামুনুর রশিদ, হেলাল উদ্দিন ও জয়নাল আবেদীন। ভোট গ্রহণ কর্মকর্তা ছিলেন মাস্টার মনজুর আলম ও মাস্টার সরওয়ার কামাল। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যবসায়ী- ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। পুরো মার্কেট ছেয়ে যায় পোস্টার, ব্যানার ও লিফলেটে। সভাপতি পদের প্রার্থী মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক পদের প্রার্থী শাহজাহান মনির কোম্পানি ও ওবাইদুর রহমান পৃথক প্রতিক্রিয়ায় নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সমিতির ভোটার জসীম উদ্দীন, দিলীপ শর্মা ও মোহাম্মদ ইমরান জানান, মার্কেটের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা বিধান, আগত ক্রেতা সাধারণের সন্তুষ্টি অর্জন, মার্কেটকে বখাটে ও টোকাই মুক্ত করা, মার্কেটে সম্মুখে গাড়ি পার্কিং বন্ধ করা ও ব্যবসায়ীদের মধ্যকার যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান পাওয়াই তাদের প্রধান প্রধান দাবী সমূহ।

দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে জমির উদ্দিন (সওঃ), সহ-সভাপতি পদে মনজুর আলম, সাধারণ সম্পাদক পদে শাহজান মনির (কোম্পানি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ফয়সাল, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান ও প্রচার সম্পাদক পদে আরমানুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা কালে নির্বাচন কমিশনার, ভোট গ্রহণ কর্মকর্তা, সাংবাদিক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রার্থী মনোনীত এজেন্ট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...