সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে মৃত গবাদি পশু, ঘুরা রোগে আক্রান্ত গরুর মালিকদের ও চাষীদের সহায়তা প্রদান একই সঙ্গে পটিয়ার কৃষিক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমূহকে চিহ্নিত করে একটি কার্যকর পরিকল্পনা গ্রহন করার জন্য বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে ১৩ দফা দাবী ও সুপারিশ সম্বলিত স্মারকলিপি পটিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানুর রহমান এর নিকট প্রদান করা হয়।

সংক্ষিপ্ত মতবিনিময়ে সর্বোচ্চ গুরুত্ব সহকারে উনি স্মারকলিপির দাবী ও সুপারিশ সমূহকে আমলে নিয়ে রাষ্ট্রের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অতিদ্রুত জানানোর আশ্বাস প্রদান করেন এবং পটিয়ার কৃষিক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমূহ সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। উপজেলা মৎস্য অফিসারের দপ্তরে স্মারকলিপি’র অনুলিপি দেয়া হয়। শেষে পটিয়া উপজেলা চত্বরে কৃষক-ক্ষেতমজুর-পান চাষীদের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে টানা বর্ষন ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ কৃষকের আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে মৃত গবাদি পশুর মালিক ও চাষীদের সহায়তা প্রদানে কার্যকরী পদক্ষেপ গ্রাহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে ১৩ দফা দাবীসহ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত ৪ আগস্ট পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের নিকট স্মারকলিপির প্রদানকালে
সংক্ষিপ্ত এক মতবিনিময়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব সহকারে স্মারকলিপির এই দাবী ও সুপারিশ সমূহকে আমলে নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পটিয়ার কৃষিক্ষেত্রে উদ্ভূত সমস্যাসমূহ সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। উপজেলা মৎস্য অফিসারের দপ্তরে স্মারকলিপি’র অনুলিপি দেয়া হয়। শেষে পটিয়া উপজেলা চত্বরে কৃষক-ক্ষেতমজুর-পান চাষীদের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি কৃষিবিদ প্রকৌশলী জনতা ব্যাংকের সাবেক ডিজিএম কমরেড শ্যামল কান্তি বিশ্বাস অবিলম্বে পটিয়ার কৃষিক্ষেত্রের সমস্যা সমূহ সমাধানের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং বন্যায় ক্ষতিগ্রস্থ আমনচাষী, সবজি চাষী, পানচাষী, মৎস্যচাষী ও গরুর খামারীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবী জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির চট্টগ্রাম দক্ষিণ শাখার কার্যকরী সংগ্রামী সভাপতি প্রবীন কৃষকনেতা কমরেড আবুল কালাম চাষী, ক্ষেতমজুর সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি কমরেড শ্যামল কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমররেড গোলাম মোস্তফা। এছাড়া পানচাষী নেতা উজ্জ্বল চৌধুরী, রণজিত চৌধুরী, ক্ষেতমজুর নেত্রী খালেদা বেগম সহ অনেক কৃষক, প্রান্তিক চাষী ও ক্ষেতমজুর উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...