রবিবার, ২৩ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ক্যান্সার আক্রান্ত শিক্ষক শহিদুল ইসলামের মৃত্যু 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো.শহিদুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২আগস্ট) ভারতের সময় সকাল ১১টার দিকে ভারতের কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি হঠাৎ করে বিগত দুই মাস আগে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হন। প্রায় দশ দিন আগে তিনি ভারতে গিয়ে চিকিৎসা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত একই স্কুলে দীর্ঘ ২২ বছর ধরে সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এনু মিয়ার ছেলে। স্ত্রী, এইচএসসি প্রথম বর্ষ পড়ুয়া ছেলে নাবিল ও অষ্টম শ্রেণি পড়ুয়া নোবেলকে রেখে গেছেন। এদিকে, শহিদুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, ভিসার সার্বিক প্রক্রিয়া শেষ করে তাঁর (শহিদুল ইসলাম) লাশ দেশে আনা হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, বিএনপি নেতা মুজিবুর রহমান চেয়ারম্যান, আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো.ইব্রাহিম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষক সংগঠন ও শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...