রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পটিয়ায় ব্যাংক চাকরিচ্যুতদের বিক্ষোভ সমাবেশ, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া

বিনা নোটিশে বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে পটিয়া আদর্শ স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনও প্রকার পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে একযোগে বিভিন্ন ব্যাংক তাদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করেছে, যা এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। তারা এ সিদ্ধান্তকে ‘অন্যায্য ও অমানবিক’ হিসেবে আখ্যায়িত করেন।

পৌর যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, জামায়াতের পটিয়া আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সেক্রেটারি আলি হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব পিকলু, কামরুল ইসলাম এবং দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আরমান সুমন প্রমুখ।

ব্যাংক থেকে চাকরিচ্যুত ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আবু বকর ফাহিম ও জয়নাল আবেদীন; সোশ্যাল ইসলামী ব্যাংকের মঞ্জুর হিরু, শিবলু ও কানুন; ইসলামী ব্যাংকের মো. ইরফান ও খোরশেদ আলম; ইউনিয়ন ব্যাংকের মোহাম্মদ সাঈদুল হক, মো. আসিফুর রহমান, শহিদুল ইসলাম ও লাদেন; বাংলাদেশ কমার্স ব্যাংকের রবিউল ও তুষার; আল-আরাফাহ ইসলামী ব্যাংকের টিপু সুলতান ও মেহেদী হাসান এবং সোনিয়া আক্তার।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, এ অন্যায্য সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...