বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আনোয়ারায় ৯৭তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাবু জলসা ও সনদ বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মহা তাঁবুজলসার মধ্য দিয়ে আনোয়ারা উপজেলায় ৯৭তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স ও   সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার  বখতিয়ারের পাড়া চকরপীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. এ, কে,এম, সামছু উদ্দিন আজাদ, প্রধান স্কাউট অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি তাহমিনা আক্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউটস সহ-সভাপতি মো. ফেরদৌস হোসেন।

কোর্সটি সার্বিকভাবে বাস্তবায়নে ভূমিকা পালন করেন উপজেলা স্কাউটস কমিশনার ও চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি এবং উপজেলা স্কাউটস সম্পাদক সঞ্জিব সিংহ।

অনুষ্ঠানে বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব, যুবসমাজে নেতৃত্বগুণ বিকাশ এবং দেশপ্রেম গঠনে এর ভূমিকা নিয়ে আলোকপাত করেন। পরিশেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী স্কাউট ইউনিট লিডারদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

চট্টগ্রাম নিউজ/ আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...