রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চকরিয়ায় মাদক সেবনের সময় আটক- ১০

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মাদক সেবনের সময় ১০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার(২৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে আটককৃত উপরোক্ত মাদক সেবনকারীদেরকে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযানে আটককৃতদের মধ্যে মো: সেলিম (৪৫)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে মো: রুবেল (২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০) এবং মো: বাবুল (২১)-কে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব বলেন, মাদক কারবারি ও মাদক সেবনের কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আসুন আমরা সবাই মাদককে “না” বলি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাতে মাদক সেবনের আটক যে ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে থানায় রাখা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আজ অভিযানের সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেছে চকরিয়া থানার পুলিশ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আরও পড়ুন

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...