মিরসরাইয়ে কাটাছরা ইউনিয়ন কৃষক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) ছত্তর ভূঁইয়ারহাট ঈদগাহ মাঠে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে নবগঠিত কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কাটাছরা ইউনিয়ন কৃষক দলের নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিনের সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ-সম্পাদক ও কাটাছরা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক নুরুল আলম মেম্বার মেম্বার। প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, নাছির আহম্মদ, মো.মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু জাফর, যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বাদশা।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা তারেক রহমান যুব পরিষদের সদস্য মো. শোভন, কাটাছরা ইউনিয়ন ছাত্রদল নেতা জাবেদ, সাজ্জাদ, সাইমন, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ফকির আহাম্মদ, মো. সিদ্দিক, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা হকসাব, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা আজিজ, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা সাব মিয়া সহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি সম্পাদক সহ ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এর আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মাধ্যমে শাহাদাত হোসেনকে সভাপতি ও আজিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নবনির্বাচিত ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দরা মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি কাটাছারা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
আর এইচ/
